শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার
সারাবাংলা গোপনে ম্যানেজিং কমিটি গঠন করে নিয়োগের পায়তারা ভারপ্রাপ্ত সুপার জানেই না তিনি দ্বায়িত্বে
logo

গোপনে ম্যানেজিং কমিটি গঠন করে নিয়োগের পায়তারা ভারপ্রাপ্ত সুপার জানেই না তিনি দ্বায়িত্বে

জামালপুরের ইসলামপুরে শশারিয়াবাড়ী খান পাড়া দাখিল মাদরাসায় ফের গোপনে ম্যানেজিং কমিটি গঠন করে নিয়োগের পায়তারা করার অভিযোগ উঠেছে। নিয়োগ কার্যক্রম পরিচালনার
জন্য সহকারী শিক্ষককে না জানিয়ে ভারপ্রাপ্ত সুপারের দ্বায়িত্ব দিয়ে গোপন রেখে নিজেই সকল কার্যক্রম পরিচালনা করায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী।

অভিযোগে জানাযায়, উপজেলার পাথর্শী ইউনিয়নের শশারিয়াবাড়ী খান পাড়া দাখিল মাদরাসায় প্রায় তিন-চার মাস আগে গোপনে তফসিল ঘোষনা করে সু কৌশলে, প্রচার প্রচারনা ছাড়াই, ভারপ্রাপ্ত সুপার নাজমুল হাসান আনোয়ার মনমত ম্যানেজিং কমিটি গঠন করে সুপার ও আয়া পদে নিয়োগের পায়তারা করছে। জমিদাতা,অভিভাবক ও এলাকাবাসীকে না জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বারবার এমন হঠকারি ও দুরীভসন্ধিমুলক কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে পড়েছে এলাকাবাসী।

অভিভাবক সামছুর রহমান,ফয়সাল মিয়া,মুগল মিয়া,আব্দুল আলী,মিজান আলী,হাসান আলী,লোকমান মিয়া,সাজেদুর হক আ: সালামসহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ বলেন- শিক্ষক নিয়োগ পদ খালি থাকায়,অসৎ উদ্দেশ্য ফের প্রায় দুইমাস আগে গোপনে কাউকে না জানিয়ে অবৈধ ভাবে মনগড়া ম্যানেজিং কমিটি গঠন করে নিয়োগের পায়তারা চলছে। ইতিমধ্য ডিজির প্রতিনিধিও নিয়োগ দেওয়া হয়েছে বলে শোনা গেছে। এই প্রতিষ্ঠানটিতে বারবার অনিয়ম ও দুর্নীতিতে অতিষ্ঠ এলাকাবাসী। শিক্ষা প্রতিষ্ঠানে এমন কর্মকান্ড সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

ভারপ্রাপ্ত সুপার রওশন জাহান বলেন- আমাকে ভারপ্রাপ্ত সুপারের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। তবে কখন কিভাবে দেওয়া হয়েছে তা আমি জানিনা। জানতে চাইলে আমাকে একটি রেজুলেশন কপি দেওয়া হয়েছে। সেখানে লেখা রয়েছে নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত সুপারের দ্বায়িত্ব অর্পন করা হলো।

এ ব্যাপারে সাবেক ভারপ্রাপ্ত সহকারী সুপার নাজমুল হাসান আনোয়ার জানান-ম্যানেজিং কমিটি গঠনে সকলকে জানানো হয়েছে। আমি নিজেই সুপার প্রার্থী। তাই দ্বায়িত্ব ছেড়ে দেওয়ায় ভারপ্রাপ্ত সুপারের দ্বায়িত্ব সভাপতি আরেকজনকে দিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার বলেন- এ বিষয়ে অভিযোগ পেয়েছি। মূলত এখন সকল নিয়োগ এনটিআরসিএ তে চলে গেছে। গোপনে ম্যানেজিং কমিটি গঠন সহ অন্যান্য অভিযোগ গুলো তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন