শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল
logo

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল

গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে জামালপুরে ১১ দলের উদ্যােগে গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে শহরের পিটিআই মোড়ে এ গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী অধ্যক্ষ সুলতান মাহমুদের সঞ্চালনায় গণ-মিছিল পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের জেলা শাখার সদস্য সচিব ও জেলা জামায়াতের সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি আইনজীবী আছিমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার প্রচার সম্পাদক আব্দুল আলীম, শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান সুজন, সদর উপজেলা শাখার আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি রেজাউল করিম নোমান, মাদারগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ফরহাদ হোসেন, ইসলামী ছাত্রশিবির জেলা শাখার প্রচার সম্পাদক শামস উদ্দিন সোলাইমান, এনসিপির সদর উপজেলার প্রধান সমন্বয়ক শাকিল আহমেদ প্রমুখ। 

সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানাই।

তিনি আরও বলেন, গণভোটের জনরায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। এ জন্য প্রয়োজন রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার। বিএনপি গণভোটের জনরায় বাস্তবায়ন না করে ৭০শতাংশ মানুষের প্রদত্ত রায়কে উপেক্ষা ও অবজ্ঞা করছে। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

সমাবেশ শেষে এক গণ-মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলায় গিয়ে শেষ হয়।

গণ-মিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ ১১দলের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

খুঁজুন