শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনীতি গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন
logo

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন

আখতার হোসেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য মন্তব্য করেছেন গণভোটের মাধ্যমে জনগণের রায় অমান্য করলে কোনোভাবেই সরকার টিকে থাকতে পারবে না বলে।

শনিবার (৪ এপ্রিল) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আমরা সংস্কার পরিষদের কথা বলেছি, এটা নতুন কিছু নয়। ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে সংবিধানের টেকসই পরিবর্তনের লক্ষ্যে সংশোধনের পরিবর্তে সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দল এক হয়েছিলাম।

তিনি অভিযোগ করেন, ভোটের পর তারা টু-থার্ড মেজরিটি পাওয়ার জন্য জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা সংবিধানের কথা বলে, আমরাও মানি দেশ পরিচালনায় সংবিধান প্রয়োজন। কিন্তু সেটি ৭২-এর মুজিববাদী সংবিধান নয়, বরং হতে হবে জনগণের সংবিধান।

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা সংস্কার বা গণভোট চান না, কারণ আপনারা বাংলাদেশকে এক ব্যক্তির নিয়ন্ত্রণে রাখতে চান। গণভোট মেনে নিলে আপনাদের একক কর্তৃত্ব থাকবে না। তাই আপনারা মৌলিক কাঠামোর পরিবর্তনও চান না। কিন্তু জনগণের মতামত অমান্য করে কোনোভাবেই টিকে থাকা সম্ভব নয়।

খুঁজুন