শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা গিলের প্রথম টেস্ট সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে
logo

গিলের প্রথম টেস্ট সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে

৭ উইকেটে দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-০ তে সিরিজ জিতলো ভারত। সেই সঙ্গে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সিরিজ জয় করলেন শুভমান গিল।

১ উইকেটে ৬৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। জয়ের জন্য তখন দরকার ছিল আরও ৫৮ রান। তবে এই ৫৮ রান তোলার পথেই আরও ২ উইকেট হারায় ভারত। রস্টন চেইজের জোড়া শিকারে পরিণত হন ৩৯ রান করা সাই সুদর্শন ও ১৩ রান করা শুভমান গিল।

শেষ দিকে কে. এল. রাহুলের অপরাজিত ৫৮ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটের জয় পায় ভারত। ফলে ২-০ তে সিরিজ জিতলো ভারত। দেশটির টেস্ট অধিনায়ক হিসেবে গিলের এটাই প্রথম সিরিজ জয়।

এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান করেছিল উইন্ডিজ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন