শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা গাজীপুরে জোরপূর্বক তুলে নেওয়া ইমামের মেয়ে ফারিহাকে উদ্ধার
logo

গাজীপুরে জোরপূর্বক তুলে নেওয়া ইমামের মেয়ে ফারিহাকে উদ্ধার

মাইনুল ইসলামঃ গাজীপুরের শ্রীপুরে আলোচিত কিশোরী ফারিহাকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার নয়নপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই মুহাম্মদ লাল চান মিয়া।

পুলিশ জানায়, ফারিহাকে উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার জবানবন্দি নেওয়া হবে। এতে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এরই মধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

এর আগে গত ১৬ এপ্রিল নিজ বাড়ি থেকে বাবার সামনে অস্ত্রের মুখে কিশোরী ফারিহাকে অপহরণ করা হয় বলে অভিযোগ ওঠে একই এলাকার আবিদ (২১) নামের এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা হাদিউল ইসলাম শ্রীপুর থানায় একটি এজাহার দায়ের করেন। এতে বলা হয়, অভিযুক্ত আবিদসহ একাধিক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার মেয়ে ফারিহাকে উত্ত্যক্ত করে আসছিল এবং বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন সকালে ফারিহা মাদ্রাসায় যাওয়ার পথে তাকে জোরপূর্বক অপহরণ করা হয়। পরে স্থানীয়দের চাপের মুখে পরদিন তাকে ফিরিয়ে আনা হলেও পরবর্তীতে আবারও হামলা ও অপহরণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

এতে অভিযোগ করা হয়, একদল সশস্ত্র ব্যক্তি ভুক্তভোগীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকি দেয়। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, তবে এর আগেই অভিযুক্তরা কিশোরীকে নিয়ে পালিয়ে যায়।

তবে মামলার তদন্ত কর্মকর্তা জানান, ছেলে ও মেয়ের বাড়ি কাছাকাছি হওয়ায় তাদের মধ্যে পূর্বপরিচয় এবং সম্ভাব্য প্রেমের সম্পর্ক ছিল। ১৪ এপ্রিল তারা স্বেচ্ছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছেন বলেও দাবি পুলিশের। পরদিন স্থানীয়দের মধ্যস্থতায় তাদের ফিরিয়ে আনা হলেও দরবারে সমঝোতা না হওয়ায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে।

খুঁজুন