শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা গাজীপুরে ছিনতাইকৃত প্রাইভেট কার বিরামপুরে উদ্ধার, যুবলীগ নেতাসহ আটক-৫
logo

গাজীপুরে ছিনতাইকৃত প্রাইভেট কার বিরামপুরে উদ্ধার, যুবলীগ নেতাসহ আটক-৫

‎দিনাজপুরের বিরামপুরে ছিনতাইকৃত একটি প্রাইভেট কার বেচাকেনার সময় ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছে, বিরামপুর পৌর শহরের শিমুলতলী গড়েরপাড় গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম বকুল (৫৩)।

আটককৃত অন‍্যরা হলো, পৌর শহরের শিমুলতলী গড়েরপাড় গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আবু হোসেন মোস্তফা কামাল অনিক (২৯), রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে শাখাওয়াত হোসেন (৫২), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া মাসুমপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে কামরুল (৪১) ও মৃত আম্বর আলীর ছেলে মাসুদ রানা শুভ (৩২)।

‎থানা সূত্রে গেছে, গত শনিবার গাজীপুর জেলার রূপগঞ্জ উপজেলা থেকে একটি প্রাইভেট কার ছিনতাই হয়। এ ঘটনায় প্রাইভেট কারটির মালিক রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

‎মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় উক্ত ছিনতাইকৃত প্রাইভেট কারটি ৯ লক্ষ টাকায় বিক্রির চেষ্টা চলছিল। প্রাইভেট কারটি ক্রয়ের উদ্দেশ্যে বগুড়া শেরপুরের মাঈশা কার হাউসের সত্ত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন বিরামপুরে আসেন। এসময় মোয়াজ্জেম হোসেন সতর্কতার সঙ্গে বিআরটিএ’র মাধ্যমে প্রাইভেট কারটির মালিকানা যাচাই করে মোবাইল ফোনে গাড়িটির প্রকৃত মালিকের সাথে কথা বলে জানতে পারেন প্রাইভেট কারটি গত শনিবার ছিনতাই হয়েছে।

‎পরবর্তীতে প্রাইভেট কারটি কিনতে আসা মোয়াজ্জেম হোসেনের তথ্য অনুসারে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারী চক্রের ৫ জনকে আটক করে এবং প্রাইভেট কারটি থানা হেফাজতে নেয়। বগুড়ার কার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের তাৎক্ষণিক সতর্কতা ও সাহসী পদক্ষেপের কারণে গাড়িটি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানা গেছে।

‎এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকৃত প্রাইভেট কার ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ ছিনতাই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন