শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় ফ্রি ইন্টারনেট আজ, পাবেন যেভাবে
logo

ফ্রি ইন্টারনেট আজ, পাবেন যেভাবে

দেশের সব মোবাইল ফোন গ্রাহক আজ (শুক্রবার) ১ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই (শুক্রবার) ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

এরই অংশ হিসেবে ১ জিবি ফ্রি ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকরা এই ইন্টারনেট ৫ দিন ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনও (বিটিআরসি) সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই এরই মধ্যে সব মোবাইল ফোন অপারেটরদের নির্দেশনা দিয়েছে।

বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জনআকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের এ নির্দেশ দেওয়া হয়। আগামী ১৮ জুলাই সব গ্রাহককে ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পাবেন যেভাবে:

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *১২১*১৮০৭#, রবি *৪*১৮০৭#, বাংলালিংক *১২১*১৮০৭ ও টেলিটক *১১১*১৮০৭# নম্বরে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন