শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ফুটবল ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি
logo

ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

সাবেক উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি ফ্রান্সের প্যারিসের একটি আদালতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করেছেন।

মামলায় ফিফার আইনি পরিচালক মার্কো ভিলিগার ও সাবেক অডিট কমিটির চেয়ারম্যান ডোমেনিকো সালাকেও অভিযুক্ত হয়েছেন। প্লাতিনির অভিযোগ, ২০১৫ সালে তার পতনের পেছনে অপপ্রচার ও মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। প্লাতিনির আইনি পরামর্শক দল জানিয়েছে, তারা প্রমাণ করতে চায় যে ফিফা সভাপতি হওয়ার পথে বাধা সৃষ্টি এবং তার সুনাম নষ্ট করতে একটি সমন্বিত প্রচেষ্টা চালানো হয়েছিল। ফৌজদারি মামলার পাশাপাশি তিনি ফিফার বিরুদ্ধে দেওয়ানি মামলা করে ক্ষতিপূরণ দাবি করার প্রস্তুতি নিচ্ছেন।

মামলার সূত্রপাত ২০১১ সালে তৎকালীন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের অনুমোদনে প্লাতিনিকে দেওয়া ২০ লাখ সুইস ফ্রাঁর একটি অর্থ প্রদানকে কেন্দ্র করে। এই অর্থ ১৯৯৮ থেকে ২০০২ সালের মধ্যে পরামর্শক হিসেবে কাজের সঙ্গে সম্পর্কিত ছিল বলে জানা যায়। ২০১৫ সালে ওই লেনদেন নিয়ে তদন্তের পর প্লাতিনি ও ব্লাটার উভয়কে ফুটবল-সংশ্লিষ্ট কার্যক্রম থেকে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই সময় প্লাতিনিকে ফিফা সভাপতি পদের প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তার সরে দাঁড়ানোর পর ২০১৬ সালে ইনফান্তিনো ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হন।

খুঁজুন