শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার ফিফা বিশ্বকাপ ২০২৬: গ্রুপপর্বে উত্তেজনা যে ১০ হাইভোল্টেজ ম্যাচ সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকায় যোগ দিয়েই দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় নতুন ভারতীয় হাইকমিশনারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের কোনো সুস্পষ্ট রূপরেখা নেই: নাহিদ ইসলাম
ফুটবল নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর
logo

নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

স্বাগতিক মেক্সিকো তিনটি লাল কার্ড ও তিনটি হলুদ কার্ডে উত্তপ্ত হয়ে ওঠা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছে। এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে আসরের শুভসূচনা করেছে তারা।

ম্যাচজুড়ে বলের দখল, আক্রমণ ও গোলের সুযোগ সৃষ্টিতে স্পষ্ট আধিপত্য দেখায় মেক্সিকো। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা পুরো ম্যাচেই ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয়।

ম্যাচের নবম মিনিটে জুলিয়ান কুইনোনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। গোলের পরও আক্রমণের ধার বজায় রাখে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগকে ব্যস্ত রাখে পুরো প্রথমার্ধে।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে মেক্সিকো। ৬৭ মিনিটে রাউলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি দক্ষিণ আফ্রিকা।

ম্যাচে ছয়টি কার্ড দেখান রেফারি, যার মধ্যে তিনটি ছিল লাল কার্ড। ফলে মাঠে উত্তেজনা ও নাটকীয়তার কোনো কমতি ছিল না। তবে সবকিছুর পরও ফলাফলে কোনো প্রভাব পড়েনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে বিশ্বকাপ অভিযান শুরু করেছে স্বাগতিক মেক্সিকো।

খুঁজুন