শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় ফের লঘুচাপ সাগরে
logo

ফের লঘুচাপ সাগরে

আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে সাগরে। তবে এটি বাংলাদেশের ওপর সরাসরি কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং ভারতের উড়িষ্যা ও অন্ধ্র উপকূলবর্তী এলাকায় নতুন এই লঘুচাপটি অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

এর আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যা একদিনের মাথায় গুরুত্ব হারায়।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ুর অক্ষ বর্তমানে পূর্ব উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এর ফলে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন