শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
logo

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাসুম খান,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকালে ঝালকাঠি সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল জাহিদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর শ্রীবাস বাড়ৈ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।

এসময় বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও যেকোনো দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিসের সক্ষমতা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা সাধারণ মানুষকে আগুন প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান।
আলোচনা সভার শেষে ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশন এর সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্মারক প্রদক্ষিণ করেন।

খুঁজুন