শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা ফারুক আহমেদ হার্ট অ্যাটাক করে হাসপাতালে
logo

ফারুক আহমেদ হার্ট অ্যাটাক করে হাসপাতালে

হার্ট অ্যাটাক করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, রোববার দুপুরে হার্ট অ্যাটাক করেন ফারুক। দ্রুত হাসপাতালে নেওয়ার পর বিকেলে তার হার্টে এনজিওগ্রামের মাধ্যমে রিং বসানো হয়। সূত্র আরও জানায়, সাবেক এই ক্রিকেটারের হার্টে একটি ব্লক ধরা পড়েছে।

ফারুক আহমেদ ৬ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি ২০২৪ সালের ২১ আগস্ট বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ওই পদে ৯ মাস দায়িত্বে ছিলেন।

খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ১৯৯৯ পর্যন্ত জাতীয় দলে খেলা ফারুক ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবেও নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে তিনি বিসিবির প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন