শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা এমপি'র নির্দেশনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন দিগন্ত নুরুল আলম নান্নু ভাই
logo

এমপি'র নির্দেশনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন দিগন্ত নুরুল আলম নান্নু ভাই

রিয়াজুল ইসলাম বাচ্চ, ঝালকাঠি:: সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল ৭একজন কর্মীবান্ধব ও জনদরদী নেতা হিসেবে এলাকাবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তার বিচক্ষণ নেতৃত্ব, মানবিক গুণাবলি এবং মানুষের প্রতি গভীর অনুরাগ তাকে একজন অনন্য রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে।তিনি এমন এক প্রজ্ঞার অধিকারী, যার মাধ্যমে তিনি সহজেই মানুষের অন্তরের অবস্থান বুঝতে পারেন।

১নং সাতুরিয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম নান্নু তার জীবনের সর্বোচ্চ ত্যাগ ও পরিশ্রম দিয়ে মাননীয় এমপি মহোদয়ের নির্বাচনী বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এবং রাজাপুর কাঠালিয়া বিএনপি'র  নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতার ফলেই আল্লাহর রহমতে এই সাফল্য অর্জিত হয়েছে।

এই অবদানের প্রতি সন্তুষ্ট হয়ে, গত ১ মে ২০২৬ (শুক্রবার) মাননীয় এমপি  নুরুল আলম নান্নু প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং তাকে ১নং সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং তৃণমূল পর্যায়ের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এলাকাবাসী মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন এবং জনগণের কল্যাণ আরও বেগবান হবে।

এমন ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতে এলাকার সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলেই আশাবাদী। নুরুল আলম নান্নু স্কুল জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। এলাকায় নানামুখী সমাজকল্যাণ মূলক কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তরুণ উদীয়মান চেয়ারম্যান প্রার্থী নান্নু ইতিমধ্যেই এলাকাবাসীর মন জয় করেছেন। এলাকাবাসী তাকে ভবিষ্যত‌ চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

খুঁজুন