শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় এক হাজার ৩২২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
logo

এক হাজার ৩২২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

কক্সবাজার ও বান্দরবান সীমান্ত এলাকায় গত এক বছরে অভিযান চালিয়ে আনুমানিক এক হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ধ্বংস  করেছে বিজিবি।

বুধবার দুপুরে বিজিবি কক্সবাজার রিজিয়ন কার্যালয় মাঠে এ আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।ধ্বংস করা মাদকের মধ্যে ২ কোটি ৩৩ হাজার ৯৪৯ পিস ইয়াবা, ১৪০ কেজি ৪৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিদেশী মদ, ২৬ কেজি হেরোইন ১৬৯ বোতল ফেন্সিডিল, ৫২ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১৮০০ লিটার বাংলা মদ, ১৯২ ক্যান কমান্ডো এ্যানার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৪ কেজি ৪০৫ গ্রাম কোকেন, ২ বোতল হুইস্কি, ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট, ৪ কেজি আফিম রয়েছে।

অনুষ্ঠানে বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান প্রধান অতিথি ছিলেন।এসময় তিনি বলেন, বিজিবি প্রথাগত সীমান্ত রক্ষার পাশাপাশি মাদকদ্রব্য নির্মূলে নিরলসভাবে কাজ করছে।

বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি মাদক প্রবন এলাকায় সকল শ্রেণীপেশার নাগরিক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদকপাচার প্রতিরোধে সামাজিক সংগঠন গড়ে তুলতে কার্যকরি ভূমিকা পালন করতে হবে।

মাদক পাচারকারি ও চোরাকারবারিরা যাতে সংশ্লিষ্টদের কোন ধরণের আনুকূল্য না পায়  এ ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।অন্যান্যদের মধ্যে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, র‌্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), মোঃশাহীদুল ইসলাম, বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নামজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন