শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন ঈদুল আয্হায় মুক্তি পাবে কন্ঠশিল্পী জয়া খানের মৌলিক ২ গান
logo

ঈদুল আয্হায় মুক্তি পাবে কন্ঠশিল্পী জয়া খানের মৌলিক ২ গান

আগামী ঈদুল আযহা উপলক্ষে বর্তমান সময়ের উদিয়মান জনপ্রিয় কন্ঠশিল্পী জয়া খাঁন এর কন্ঠে আসিতেছে নতুন দুইটি মৌলিক গান। "জান রে..." ও "বিশ্বাষ কইরা তোরে"  শিরোনামে দুটি গানের গীতিকার ফয়ছল আহমেদ। সুর ও সংগীত আয়োজন করেছেন সোহেল মনির। গানগুলো ঈদ উপলক্ষে রিলিজ হবে FA Exclusive নামের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল এ, গান দুটি সম্পর্কে জয়া খাঁন আমাদের বলেন: অনেক সুন্দর কথামালার দুটি গান আমি গেয়েছি। গানের কথাগুলো অনেক চমৎকার, আমার বিশ্বাষ আমার কন্ঠে গাওয়া এই মৌলিক গান দুটি সকলের কাছে ভালো লাগবে। আমি এই গানগুলো নিয়ে অনেক আশাবাদী। চমৎকার কিছু কথা সাজিয়েছেন গীতিকার ফয়ছল আহমেদ ভাই। হৃদয়ছোয়া সুর ও সংগীত আয়োজন করেছেন সোহেল মনির ভাই। 

সব কিছু মিলিয়ে অনেক ভালো কিছু আসছে। সবাই আমার পাশে থাকবেন। আপনারা পাশে থেকে উৎসাহ দিলে অবশ্যই ভালো কিছু সব সময় উপহার দিতে পারবো। আমার জন্য সবাই দোয়া করবেন এবং বেশি করে বাংলা গান শুনবেন আর বাংলা গানের সাথে থাকবেন। গানের গীতিকার ফয়ছল আহমেদ জানিয়েছেন: আমার লেখা বেশ কিছু গানের মধ্যে এই দুটি গান অনেক ভালো লাগার। অনেক সুন্দর করে গেয়েছেন জয়া আপা। আমার বিশ্বাষ গানগুলি সবার ভালো লাগবে। সুর ও সংগীত আয়োজক সোহেল মনির জানান: আমি সব সময় নতুনত্বে বিশ্বাষী। 

তাই আমি চাই সব সময় ভিন্ন কিছু উপহার দিতে। এবারও তার ব্যতিক্রম নয়। প্রিয় ফয়ছল ভাইয়ের লেখা আর জয়া আপুর মায়াবী কন্ঠে গাওয়া গানগুলো প্রকাশ পেলেই আশা করি দর্শকরা বুঝতে পারবেন আপনাদের জন্য কি ধরনের ভিন্ন আয়োজন ছিল এবার আমার কাছে। পরিশেষে সবার কাছে বিনিত অনুরোধ থাকবে. বেশি করে বাংলা গান শুনুবেন। বাংলা গানকে বিশ্ব দরবারে পৌছে দিতে আপনাদের সমর্থনের বিকল্প নাই। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন। নিজের খেয়াল রাখবেন।

খুঁজুন