শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক-লরি
logo

ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে চলবে না ট্রাক-লরি

ছয় দিন দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে, ঈদুল আজহায় মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে। ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদ প্রস্তুতি বিষয়ক এক বৈঠক শেষে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উপদেষ্টা বলেন, ঈদযাত্রায় সাধারণ মানুষকে নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি ও বিশেষ পণ্যবাহী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।যেসব যানবাহন চলাচল করতে পারবে কোরবানির গরুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস পণ্য, ওষুধ, সার ও জ্বালানিবাহী গাড়ি।

উপদেষ্টা জানান, সড়কের ওপর বা পাশে কোনোভাবেই পশুর হাট বসতে দেওয়া হবে না। হাটের নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে তা কঠোরভাবে মনিটর করা হবে।ঈদে যেন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না হয়, সেজন্য নজরদারি থাকবে। চাঁদাবাজি রোধে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঈদযাত্রায় চাপ সামাল দিতে রেলপথে অতিরিক্ত কোচ ও ট্রেন সার্ভিস চালু করা হবে। উপদেষ্টা বলেন, গত রোজার ঈদের মতোই দুর্ঘটনাবিহীন যাত্রা নিশ্চিত করতে আমরা কাজ করছি।ছিনতাই প্রতিরোধে পশুর হাটের পাশে ব্যাংকের বুথ বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এতে করে লেনদেন নিরাপদ থাকবে।উপদেষ্টা জানান, যাত্রী ও পশুর নির্বিঘ্ন যাতায়াত এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে সরকার।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন