শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস
logo

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস

দৌলতদিয়ার ফেরিঘাট এলাকায় নদীতে পড়ে গেছে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। দুর্ঘটনার পরপরই বাসের চালককে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয় এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।


এর আগেও একই ফেরিঘাটে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। গত ২৫ মার্চ বিকেলে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় বেশ কয়েকজন যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহযোগিতায় তীরে উঠতে সক্ষম হলেও অনেকে পানিতে পড়ে যান। পরে দীর্ঘ সাত ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ডুবে যাওয়া বাসটি নদী থেকে উদ্ধার করে।

খুঁজুন