শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ডোমারে পৌর বিএনপি’র গণ সংযোগ ও লিফলেট বিতরণ
logo

ডোমারে পৌর বিএনপি’র গণ সংযোগ ও লিফলেট বিতরণ

অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো সারাদেশে প্রচার ও প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার পৌর শাখার উদ্যোগে পাড়ায় ও মহল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণ সংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশেনা ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সাধারণ মানুষকে সচেতন করতে নির্বাচনী প্রচারনা, গণ সংযোগ ও লিফলেট বিতরন করা হয়।

ডোমার পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মনছুর আলীর নের্তৃত্বে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত  পৌর এলাকার সাহাপাড়া এবং গোডাউন পাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন।

এ সময় পৌর বিএনপি’র সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, কাওছার আলম বকুল, অর্থ সম্পাদক রুহুল আমিন, পৌর কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম, ওয়ার্ড সভাপতি জহুরুল হক দিপু, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়া প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়াও উক্ত কর্মসূচিতে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, আজাবুল ইসলাম, প্রচার সম্পাদক শাহিনুর ইসলাম, শ্রমিক দলের সদস্য সচিব রাজু আমিন, ওয়ার্ড বিএনপির সভাপতি তালিবুল ইসলামসহ বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নীলফামারী-১ ডোমার ডিমলা আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেত্রীবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন