শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারাবাংলা ডোমারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি
logo

ডোমারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি

নীলফামারীর ডোমারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি, বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন কারা হয়েছে।

রোববার (৩০নভেম্বর) সকাল ৯টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।

এ সময় হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল কমপ্লেক্স ভবনের মূল ফটেকে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

চলমান কর্মসূচিতে মেডিকেল টেকনোলজিস্ট জিয়াবুল ইসলাম, কাজী সনজু, ফার্মাসিস্ট আজম আলী, নয়ন ইসলাম, আসমা আক্তার, তারেক মনোয়ার, দিপংকর রায় প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত এবং ৪ ডিসেম্বর কমপ্লিট শার্ট-ডাউন পূর্ণ কর্মদিবস পালন করবে তারা।

অতি দ্রুত তাদের দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন এবং অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান আন্দোলন কারীরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন