শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত
logo

ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

“জমিয়তের দাওয়াত, জমিয়তের পায়গাম, আল্লাহর জমিনে, আল্লাহর নেজাম” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারী ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে এর সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়। এ সময় শ্লেগানে শ্লোগানে মুখেরিত হয় পুরো এলাকা। সেখান থেকে আনন্দ মিছিল নিয়ে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা জমিয়তের আহবায়ক আলহাজ¦ সাজ্জাত কিবরিয়া পাপ্পু’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।  

বিশেষ অতিথি হিসাবে নীলফামারী জেলা জমিয়তের সভাপতি মাওঃ ইসমাইল হোসেন রিয়াজী, সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ মঞ্জুর, সহ-সম্পাদক হাফেজ মাঝহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি হাফিজ, কেন্দ্রীয় কমিটির নীর্বাহী সদস্য হাফেজ সলিমুল্লাহ খান, জলঢাকা উপজেলা জমিয়তের সভাপতি জাফর আহম্মেদ প্রমূখ বক্তব্য রাখেন।

উপজেলা যুব জমিয়তের আহবায়ক জাহেদুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব আলহাজ¦ মুফতি মাহামুদ বীন আলম। মাওলানা আফেন্দী বলেন, মানুষ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাস্টিটদের কবর রচিত হবে। আগামী নির্বাচনে খেজুরগাছ মার্কায় ভোট প্রদানে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জান। 

আলোচনা শেষে আলহাজ¦ সাজ্জাদ কিবরিয়া পাপ্পুকে সভাপতি এবং মাওঃ জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিস্ট ডোমার উপজেলা কমিটি গঠন করা হয়। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন