শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ডোমারে এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
logo

ডোমারে এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

নীলফামারীর ডোমারে এমপিও  ভূক্ত শিক্ষক-কর্মচারী ২০%বাড়ীভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং শতভাগ উৎসব ভাতা আদায়ের দাবিতে লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে জাতীয়করণ প্রত্যাশী জোট (স্কুল,কলেজ, মাদ্রাসা ও কারিগরি) দপ্তরের শিক্ষক/কর্মচারী বৃন্দ অংশগ্রহন করেন।

এতে সভাপতিত্ব করেন জাতীয়করণ প্রত্যাশী জোটের ডোমার উপজেলার আহবায়ক শামছুদ্দিন হোছাইনী সুফি।
প্রচার সম্পাদক রইছুল আলমের সঞ্চালনায় শিক্ষক আব্দুল ওয়াদুত, আনিছুর রহমান, গোলাম মোস্তফা, ফারুক হোসেন রাজু বক্তব্য রাখেন।

পরে বিক্ষোভ মিছিল নিয়ে ডোমার উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেন। এ সময় মাওঃ আব্দুল খালেক, এএসএম আব্দুল কাদের, আফসানা ইয়াসমিন আশা, দুলাল চন্দ্র রায়সহ অনেকে বক্তব্য রাখেন। ঢাকায় আন্দোলনরত শিক্ষককে পুলিশ কর্তৃক মারধরের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান শিক্ষক মহল।   

অতি দ্রুত তাদের দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন এবং অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান আন্দোলন কারীরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন