শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ডোমার কেতকীবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় ৪টি ঘড় পুড়ে ছাই
logo

ডোমার কেতকীবাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় ৪টি ঘড় পুড়ে ছাই

নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ীতে সেনপাড়া গ্রামে নকুল চন্দ্র সেনের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতেকরে ৪টি ঘড় আসবাবপত্র, মালামাল, মোটরসাইকেল, ধান চাল, নগদ অর্থ সহ প্রায় ৬ লক্ষাধীক টাকা ক্ষতি সাধন হয়েছে বলে ভুক্তভুগি জানান। 

৭ সেপ্টেম্বর বিবাগত রাত ২টায় ঘড়ে থাকা মোটেরসাকেল থেকে আগুনের সুত্রপাত ঘটে। নিমিশেই আগুনের শিখা চতুর পাশে^ ছড়িয়ে পড়লে ৪টি ঘড় পুড়ে ছাই হয়ে যায়। এতে করে গৃহপালিত পশু গরু, ছাগল, হাঁস, মুরগি আগুনে দগ্ধ হয়। ফায়ার সার্ভিসে সংবাদ দিলে চিলাহাটি এলাকার ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। 

পরদিন সকালে কেতকীবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  অদ্যবদি সরকারী বা বে-সরকারী কোন প্রকার সহযোগিতা না পাওয়ায় অতিকষ্টে খোলা আকাশের নিচে বসবাস করছে ভুক্তভুগি পরিবারের সদস্যরা। সরকারী সহযোগিতা পেলে কিছুটা হলেও উপকারে আসবে এমনটি আশা করেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন