শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা দিপু হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
logo

দিপু হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসকে  পিটিয়ে হত্যা করে তাঁর লাশ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোসহ সংখ্যালঘু ও আদিবাসীদের উপর চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে শহরের দয়াময়ী মোড়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি লক্ষীকান্ত পন্ডিত, সাধারণ সম্পাদক রমেন বণিক, সহ-সভাপতি অজয় পাল বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাশিষ তালুকদার, সাংগঠনিক সম্পাদক পরিতোষ পন্ডিত, উদীচী জেলা সংসদে সহ-সভাপতি গৌতম সিংহ সাহা, দয়াময়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ চপল, পুজা উদযাপন পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক  সিদ্ধার্থ শংকর রায়, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ, প্রণব বসাক সুবল, দিপক সাহা প্রমূখ।

সভাপতির বক্তব্যে পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানু বলেন, ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দিপু সাহাকে নির্মমভাবে হত্যা করেছে অথচ কোন উপদেষ্টা তার পরিবারের কোন খোঁজ নেয় নাই। আমরা কি এদেশের নাগরিক না। নাকি আপনারা আমাদের এদেশে রাখতে চান না। আমরা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ৭১ এ বাংলাদেশ হওয়ার পর থেকেই আমাদের অধিকারের জন্য আন্দোলন করে আসতেছি। কিছুই পাই নাই তারপরেও আন্দোলন করতেছি। কিন্তু আজকে আমাদের দাঁড়াতে হয়েছে বেঁচে থাকার নিশ্চয়তার জন্য। 

তিনি আরও বলেন, আজকে ধর্ম অবমাননার ধুঁয়া তুলে নিজ হাতে আইন তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে দিপু সাহাকে। অথচ দিপু সাহা এবিষয়ে কিছুই জানে না। আমরা সংখ্যালঘু ও আদিবাসীরা সরকারের কাছে বেঁচে থাকার গ্যারান্টি চাই। আমরা মনে করেছিলাম ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন একটি বাংলাদেশ পেয়েছি যেখানে বৈষম্য, হানাহানি, ভয়ভীতি থাকবে না কিন্তু আমাদের সেই আশা ভঙ্গ হয়ে যাচ্ছে। যারা দিপু সাহাকে নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানাই। 

মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খুঁজুন