শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার
সারাবাংলা দিনাজপুরের হিলিতে সীমান্তের পাশে ধান ক্ষেত থেকে একটি সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ
logo

দিনাজপুরের হিলিতে সীমান্তের পাশে ধান ক্ষেত থেকে একটি সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ

দিনাজপুরের হিলির ঘাসুড়িয়া সীমান্তের  একটি ধান ক্ষেতে পড়ে থাকা সচল ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ড্রোনটি ভারতীদের।

বুধবার রাত ১০টায় হিলির ঘাসুড়িয়া সীমান্তের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে একটি ধানক্ষেতে জিপিএস লেখা ড্রোন ক্যামেরাটি পড়ে থাকতে দেখে একজন শ্রমিক। পরে পুলিশ ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সন্ধ্যার আগের মুহূর্তে ওই সীমান্তের ধানক্ষেতে কাজ করার সময় পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন দেখতে পায় কৃষক প্রফুল্ল টপ্প। পরে সে ড্রোনটি নিয়ে বাসায় যায় এরপর জানাজানি হলে তিনি পুলিশকে খবর দেয়। পরে হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম সহ পুলিশের একটি টিম তার বাসা থেকে ড্রোন ক্যামেরাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ড্রোনটির বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

তবে সীমান্তের ওপার থেকে ড্রোনটি উড়ানোর সময় বাংলাদেশে এসে পড়ে যায় এটি ভারতীয় ড্রোন ক্যামেরা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন