শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র
জাতীয় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু
logo

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে চাল বোঝাই ৩ টি ভারতীয় গাড়ি বাংলাদেশে প্রবেশের মধ্য দিয়ে এই আমদানি শুরু হয়। 

এসব চাল আমদানি করেছে নওগাঁর মিঠুন কুমার নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান। ভারতীয় ৩ টি ভারতীয় ট্রাকে ১২৫ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। এর আগে গত ১৫ এপ্রিল থেকে ভারত থেকে চাল আমদানি বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার ১২ আগস্ট বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগোনিরোধ কেন্দ্র অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী। তিনি জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি প্রথম পর্যায়ে ২৬ হাজার টন চাল আমদানির অনুমতি  পেয়েছে ১৫টি আমদানিকারক প্রতিষ্ঠান। 

খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির বরাদ্দ পাওয়ার পর আমদানিকারকরা আমদনির অনুমতির  জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আজ এখন পর্যন্ত ১৫টি আমদানিকারক প্রতিষ্ঠান ২৬ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে। 

উদ্ভিদ সংগোনিরোধ অফিসের তথ্যানুযায়ী, ডায়মন্ড এন্টারপ্রাইজ ৩ হাজার, পারর্শী ইন্টারন্যাশনাল ১ হাজার, হিলি ইমপ্রেস ১ হাজার, মিফা ইন্টারন্যাশনাল ১ হাজার, শায়রাম ইন্টারন্যাশনাল ৪ হাজার, পারমিতা এন্টারপ্রাইজ ৫০০ টনসহ আরও বেশকিছু আমদানিকারক চাল আমদানির অনুমতি পেয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন