শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার
সারাবাংলা দিনাজপুরের হাকিমপুর সাব-রেজিস্টার অফিসে পুরনো না দাবিকৃত দলিল ধ্বংস করা হয়েছে
logo

দিনাজপুরের হাকিমপুর সাব-রেজিস্টার অফিসে পুরনো না দাবিকৃত দলিল ধ্বংস করা হয়েছে

দিনাজপুরের হাকিমপুর সাব-রেজিস্টার অফিসে ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের পুরনো ও না দাবিকৃত দলিল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অফিস সূত্রে জানা যায়, উক্ত সময়ে যেসব দলিল গ্রহীতারা গ্রহণ করতে আসেননি, সেই সময়ের প্রায় এক হাজারটি দলিল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরের  দিকে অফিস চত্বরে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

দলিল ধ্বংসের সময় হাকিমপুর সাব-রেজিস্টার অফিসের দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্টার নামজুল হক, সহকারী কর্মচারী, নকল নবীশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্টার নামজুল হক বলেন, সরকারের সকল নিয়মনীতি মেনে ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত না দাবিকৃত দলিল ধ্বংস করা হয়েছে। এসব দলিল ইতোমধ্যে কপি হয়ে বালাম বর্হিতে লিপিবদ্ধ রয়েছে। প্রয়োজন হলে সেই রেকর্ড থেকে অবিকল নকল তোলা যাবে।

তিনি আরও জানান, আগস্ট ২৫ তারিখে ১৭৬ নম্বর স্বারকের মাধ্যমে প্রথম নোটিশ জারি করা হয়। পরবর্তীতে ৩০ অক্টোবর ২০২৫ তারিখে না দাবিকৃত দলিল ধ্বংসের দিন নির্ধারণ করে মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব


খুঁজুন