শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় ডিএমপির ৩ যুগ্ম কমিশনারকে বদলি
logo

ডিএমপির ৩ যুগ্ম কমিশনারকে বদলি

একযোগে বদলি করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ৩ যুগ্ম পুলিশ কমিশনারকে।বুধবার (১০ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এক কার্যালয় আদেশে তাদের বদলির বিষয়টি জানানো হয়েছে।

আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. খালিদুল হক হাওলাদারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি একই আদেশে যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে ডিএমপির গোয়েন্দা-উত্তরের যুগ্ম পুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) আ স ম শামসুর রহমান ভূঁঞাকে ডিএমপির ট্রাফিক-উত্তর বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

খুঁজুন