শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ধর্ষককে গ্রেফতারের দাবীতে সৈয়দপুরে মানববন্ধন
logo

ধর্ষককে গ্রেফতারের দাবীতে সৈয়দপুরে মানববন্ধন

সৈয়দপুরে দ্বিতীয় শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ফুঁসে ওঠেছে সর্বস্তরের মানুষ। ধর্ষককে গ্রেফতারের দাবীতে রাস্তায় নেমে মানববন্ধন করেছেন তাঁরা। ৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলার দক্ষিণ সোনাখুলির জামবাড়ি মোড়ে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন শিশুটির মা ইতি বেগম,চাচি বেবি খাতুন, দাদী আন্জুয়ারা বেগম,এলাকার মাতব্বর মনজুরুল ইসলাম ও বাবা আনোয়ার হোসেন। 

বক্তারা বলেন, ২৯ আগষ্ট দুপুরে উপজেলার দক্ষিণ সোনাখুলি তহসীলদার পাড়ার মৃত বাসরা প্রামানিকের ছেলে মোকছেদ আলী (৫৬)দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী শিশু রাজিয়াকে( ৯)তার বাড়ি পরিস্কার করার কথা বলে নিয়ে যায়। শিশুটিও লম্পট মোকছদ আলীর কথায় বিশ্বাস করে তার বাড়ি যাওয়ার সাথে সাথে জোড় পুর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি শিশুটির মা রিতা বেগমকে জানালে তিনি ১ সেপ্টেম্বর বাদী হয়ে স্হানীয় থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ২০০০ এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।

বক্তারা আরও বলেন, ১ সেপ্টেম্বর ধর্ষকের বিরুদ্ধে মামলা রুজু করার পরও পুলিশ ধর্ষকের বিরুদ্ধে কোন পদক্ষেপই নিচ্ছেন না। ফলে ধর্ষক মোকছেদ আলী প্রকাশ্যে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষক মোকছেদ আলীকে গ্রফতার করা না হলে থানা ঘেরাও সহ আইন নিজের হাতে তুলে নেয়ার হুশিয়ারী সংকেত দেন এলাকাবাসী। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন