শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ধর্মপাশায় পাইকুরাটিতে জুয়ার আসর
logo

ধর্মপাশায় পাইকুরাটিতে জুয়ার আসর

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের নতুন মসজিদের পাশ্ববর্তী জুয়েল মিয়ার মুদির দোকান দীর্ঘ দিন যাবৎ জুয়ার বোর্ড চালিয়ে যাচ্ছে। এছাড়াও ইউনিয়নের গাছতলা বাজারে চলছে জুয়ার আসর। পুলিশের উপস্থিত টের পেয়ে চলে যায় জুয়ারীরা। 

গতকাল শুক্রবার বিকেল ৪ ঘটিকায় সরজমিনে অনুসন্ধানে জানাযায়, বৌলাম গ্রামের আলতু মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৮) নিজেই মুদির দোকানের পাশাপাশি জুয়ার আসর বসিয়েছেন। বৌলাম গ্রামের কয়েক জন বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক জানান, আমরা জুয়েলকে নিষেধ করেছি তবুও সে জুয়ার আসর বন্ধ করেন না। দিবারাত্রী তাস দিয়ে জুয়া খেলে। 

এই জুয়ার আসর বন্ধ করার নিষেধ করা হলে আমাদের প্রাণ নাশের হুমকি প্রদান করে। এতে করে যুব সমাজ নষ্ট হচ্ছে। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি। এই ব্যাপারে জুয়েল মিয়া কাছে জানতে চাইলে তিনি সত্যাতা স্বীকার করেন। পাইকুরাটি ইউনিয়ন বিএনপির নেতা মো: সবুজ মিয়া বলেন, আমাদের অনেক জায়গায় জুয়ার আসর বসে, আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করি। 

পাইকুরাটি ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ইকবাল বলেন- এই বিষয়ে আমি অবগত নই তবে স্থানীয় ইউপি সদস্য ভাল জানতে পারে। ইউপি সদস্য সফিকুল ইসলাম বলেন, জুয়েল মিয়ার বিরুদ্ধে আমাকে অনেকেই বলেন, তবে এই আসর বন্ধ করা হোক। এব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ এনামুল হক বলেন- জুয়া, মদ, গাজা, ইয়াবা জিরো ডলারেন্স। সতত্যা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন