শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ধর্মপাশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
logo

ধর্মপাশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন অনুষ্টিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। আয়োজনে ধর্মপাশা উপজেলা প্রশাসন ও ধর্মপাশায় বিশ্ব শিক্ষক  দিবস  উদযাপন কমিটি। 

এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভাপতিত্বে করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার জনি রায়। 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, সহকারী শিক্ষক এ টি এম নাজমুল হক, সহকারী শিক্ষক বিশ্বজিৎ সরকার প্রমুখ। প্রধান অতিথি জনি রায় বলেন, একজন আদর্শ শিক্ষক, মানুষ গড়ার কারিগর, শিক্ষার আলো ঘরে ঘরে পৌছানো দায়িত্ব শিক্ষকদের, তাই আজ বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন