শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার
সারাবাংলা ধর্মপাশায় আদালতে প্রাঙ্গণে নিহত শরীফা আক্তারের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন
logo

ধর্মপাশায় আদালতে প্রাঙ্গণে নিহত শরীফা আক্তারের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানবন্ধন অনুষ্টিত হয়েছে। সোমবার ধর্মপাশা থানা প্রাঙ্গণ হতে একটি বিক্ষোভ মিছিল আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিল শেষে ধর্মপাশা উপজেলাে পরিষদ প্রাঙ্গণে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্টিত হয়। 

আয়োজনে ধর্মপাশা ও মোহনগঞ্জ উপজেলার বাসী।
মানবন্ধনে বক্তব্য রাখেন- নিহতের মা সাজেদা আক্তার, গৃহীনী ডালিয়া বোন তানিয়া, মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেব সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মানিক তালুকদার, পৌর বিএনপির শ্রমবিষয়কর সম্পাদক মো: দিকচান, পৌর বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম মোহনগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার প্রমূখ। বক্তারা বলেন, গত ৬ অক্টোবর শরিফা আক্তার (২৮) নামে নারীর আদালত প্রাঙ্গণে ছুরি দিয়ে আঘাত করে তার স্বামীর। আক্তার হোসেনের ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়। 

তাঁর তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে, নাম আরবি। শরিফা আক্তারের স্বামী মো. আখতার হোসেন (৪০), পিতা হেকিম মির্জা, ধর্মপাশা উপজেলা। শরিফা আক্তার আদালত প্রাঙ্গণে অবস্থান করছিলেন। এ সময় তাঁর স্বামী আক্তার হোসেন পিছন থেকে এসে শরিফার পিঠে ছুরি দিয়ে আঘাত করা পর শরিফা নিহত হয়।

এব্যাপারে ধর্মপাশা থানায় ১১ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। এতে ঘাতক স্বামী আক্তার হোসেন মির্জাকে ঘটনাস্থল থেকে জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ১০ জন আসামীর মাঝে ৩ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছে। অচিরেই আসামীদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসনকে অনুরোধ জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন