শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা দেশব্যাপী ভূমি সেবা মেলা উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
logo

দেশব্যাপী ভূমি সেবা মেলা উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভূমি সেবা মেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ও সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, সাতক্ষীরা জেলার বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সদর উপজেলা নিবার্হী অফিসার অর্ণব দত্ত, সদর সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা, জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, সাংবাদিক জি এম মনিরুল ইসলাম মিনি, মোঃ হাবিবুর রহমান হাবিব, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি শেখ মাসুম বিল্লাহ বিল্লাহ শাহীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধা, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জিত কুমার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা প্রমূখ।

দেশব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে সকাল ১০টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তেজগাঁও ভূমি মন্ত্রণালয় থেকে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাতক্ষীরা প্রান্তে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন উপজেলার ভূমি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন