শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার
সারাবাংলা চুরির অভিযোগে সুন্দরী নারী পরে বিয়ের পিঁড়িতে গাউছিয়া মার্কেটের দোকানীর মানবতার গল্প
logo

চুরির অভিযোগে সুন্দরী নারী পরে বিয়ের পিঁড়িতে গাউছিয়া মার্কেটের দোকানীর মানবতার গল্প

রাজধানীর ঢাকার গাউছিয়া মার্কেটে ঘটে গেল এমন এক ঘটনা, যা শুনলে চোখ ভিজে আসে,আর মনে করিয়ে দেয়—মানবতা এখনো বেঁচে আছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মুখোশ পরা এক নারী একটি দোকানে প্রবেশ করেন। তার আচরণ কিছুটা সন্দেহজনক মনে হওয়ায় দোকানের কর্মচারীরা তাকে নজরে রাখেন। একপর্যায়ে চুরির চেষ্টার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

কিন্তু এরপর যা ঘটল,তা যেন কোনো সিনেমার গল্পকেও হার মানায়। চুরির কারণ জানতে চাইলে নারীটি কান্নায় ভেঙে পড়েন। অশ্রুসিক্ত কণ্ঠে জানান,স্বামীহারা তিনি। তীব্র অভাব-অনটনের মধ্যে ছোট সন্তানকে নিয়ে বেঁচে থাকার লড়াই করছেন। দিনের পর দিন না খেয়ে থাকা সন্তানের মুখে দু’মুঠো খাবার তুলে দিতেই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছিলেন।

তার অসহায়ত্ব আর সংগ্রামের গল্প শুনে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ তাকে অপরাধী হিসেবে নয়, বরং একজন বিপর্যস্ত মায়ের চোখে দেখতে শুরু করেন।

এরপর দোকান মালিক যে সিদ্ধান্ত নিলেন, তা সবাইকে বিস্মিত করে দেয়। শাস্তি বা পুলিশের হাতে তুলে দেওয়ার পরিবর্তে তিনি নারীর পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। বলেন, “আজ থেকে তোমার আর তোমার সন্তানের দায়িত্ব আমার।”

মানবতার সেই হাত বাড়িয়ে দেওয়ার মুহূর্তটি পরে রূপ নেয় এক নতুন জীবনের সূচনায়। নারীর সততা, সংগ্রাম আর মমত্ববোধে মুগ্ধ হয়ে দোকান মালিক তাকে নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

যে হাতে ওঠার কথা ছিল হাতকড়া, সেই হাতেই জড়িয়ে দেওয়া হয় ভালোবাসার আংটি। একটি মুহূর্ত,একটি সহমর্মিতা, একটি মানবিক সিদ্ধান্ত—কখনো কখনো বদলে দিতে পারে পুরো জীবনের গল্প। এই ঘটনাও যেন সেই বার্তাই দিয়ে গেল, মানুষ মানুষের জন্য, আর ভালোবাসা কখনো কখনো সবচেয়ে বড় আশ্রয়।

খুঁজুন