শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ব চুক্তি করতে চায় ইরান, টিকে থাকার চেষ্টা করছে দেশটি : ট্রাম্প
logo

চুক্তি করতে চায় ইরান, টিকে থাকার চেষ্টা করছে দেশটি : ট্রাম্প

ইরান এখন চুক্তিতে আসতে আগ্রহী বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তার মতে, যুদ্ধ না হলে ইরান এত দিনে পুরো মধ্যপ্রাচ্য ‘দখল করে নিত’।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান টিকে থাকার চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্র পুরো পরিস্থিতির ওপর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ বজায় রেখেছে।

ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে চলমান নৌ অবরোধ অত্যন্ত কার্যকর হয়েছে এবং এটিকে তিনি ‘ইস্পাতের মতো শক্ত’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এই অবরোধকে কেউ চ্যালেঞ্জ করার অবস্থায় নেই।দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বহরের সঙ্গে ছিল না এবং একা চলাচলের সময় হামলার শিকার হয়েছে।

ইরানকে নিয়ে মন্তব্যে ট্রাম্প বলেন, ইরান আমার সঙ্গে অত্যন্ত সম্মানের সঙ্গে কথা বলে, কিন্তু পরে তারা টেলিভিশনে গিয়ে বলে যে তারা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেনি।

তিনি আরও বলেন, তারা চুক্তি করতে চায়। যখন আপনার সামরিক বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখন কে না চুক্তি করতে চায়? আমরা এখন তাদের সঙ্গে যা খুশি তা-ই করতে পারি।

সূত্র: আল–জাজিরা

খুঁজুন