শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় চট্টগ্রাম বন্দরে ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে ভিড়ল দুটি জাহাজ
logo

চট্টগ্রাম বন্দরে ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে ভিড়ল দুটি জাহাজ

একের পর এক জ্বালানিবাহী জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার সকালে মোট ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে দুটি জাহাজ বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। একই সঙ্গে আরও একটি জাহাজে জেট ফুয়েল আসার কথা রয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমটি কোয়েটা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে। এর আগে শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ প্রাইভ এঞ্জেল ভিড়ে।

দৈনিক ১২ হাজার ৭০০ টন চাহিদার হিসাবে এই দুটি চালানে দেশে প্রায় পাঁচ দিনের বেশি ডিজেলের চাহিদা মেটানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে শুক্রবার বিকেল ৪টায় দক্ষিণ কোরিয়া থেকে ৩৪ হাজার ৬০০ টন জেট ফুয়েল নিয়ে চীনা পতাকাবাহী জাহাজ জিং টং ৭৯৯ চট্টগ্রাম বন্দরে ভিড়বে। দৈনিক ২ হাজার ৫০০ টন চাহিদার হিসাবে এই জেট ফুয়েল দিয়ে প্রায় ১৪ দিনের সরবরাহ নিশ্চিত করা যাবে।

জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনসের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, ইতোমধ্যে কিছু জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে ডিজেল খালাস শুরু হয়েছে। মজুদ পরিস্থিতি বিবেচনায় জেট ফুয়েলবাহী জাহাজ থেকে আগে খালাস কার্যক্রম সম্পন্ন করা হবে, এরপর ডিজেল খালাস শুরু হবে।

তিনি আরও জানান, বর্তমানে বহির্নোঙরে চারটি জাহাজ অপেক্ষমাণ রয়েছে। বড় আকারের জাহাজ হওয়ায় বন্দরের ডলফিন জেটিতে ভেড়ানো সম্ভব হচ্ছে না। তাই কুতুবদিয়া এঙ্করেজ থেকে ছোট ভেসেলের মাধ্যমে লাইটারিং করে জ্বালানি খালাস করা হচ্ছে।

খুঁজুন