শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ছাতকে হাইওয়ে থানার উদ্যোগে মতবিনিময়
logo

ছাতকে হাইওয়ে থানার উদ্যোগে মতবিনিময়

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের  জয়কলস হাইওয়ে থানার উদ্যোগে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দূর্ঘটনা রোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় ছাতকের ধারণবাজার এলাকায় হাইওয়ে থানা প্রাঙ্গনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন এর পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইওয়ে সিলেট সার্কেল এর সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন। 

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে ও সার্জেন্ট সম্রাট এর পরিচালনায় সিলেট কুমারগাঁও বাস পরিচালনা কমিটির সভাপতি রনজয়, সিএনজি চালিত অটো রিকশা শ্রমিক ইউনিয়ন (১৬৯৩) এর সুনামগঞ্জ জেলার সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, ছাতক মুফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী, শ্রমিক ইউনিয়নের ধারণ উপ শাখার সভাপতি মিদুল মিয়া, আবদুর রহিম মেম্বার, জাউয়াবাজার উপ-শাখার সভাপতি ঝুমুন, সাধারণ সম্পাদক আবদুল হক, গোবিন্দগঞ্জের অটো রিকশা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি রবিউল হাসান নয়ন, জাউয়াবাজার মাইক্রোবাস শাখার সভাপতি তাসলিম খান ফরিদ,জুয়েল রানা প্রমুখ। শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন, ধারণ নতূনবাজার জামে মসজিদের মাওলানা, কুতুব উদ্দিন সালেহী।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন