দেশের জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর এবং চিত্রনাট্যকার কারিনা কায়সার আর নেই। ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একমাত্র মেয়ের আকস্মিক প্রয়াণের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তার বাবা কায়সার হামিদ।
ফেসবুকে এক শোকাতুর বার্তায় তিনি লিখেছেন, "অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।" শোকসন্তপ্ত পিতা মেয়ের জন্য সবার কাছে ক্ষমা ও দোয়া চেয়ে আরও লেখেন, "আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কারিনা অসুস্থ ছিলেন। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি।
কারিনা কায়সার কেবল একজন সফল কনটেন্ট ক্রিয়েটরই ছিলেন না, সৃজনশীল অঙ্গনেও নিজের মেধার স্বাক্ষর রেখেছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ চিত্রনাট্যকার হিসেবে পরিচিত ছিলেন। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’-এ তার কাজ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
তার এই অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।
চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
দেশের জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর এবং চিত্রনাট্যকার কারিনা কায়সার আর নেই। ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। একমাত্র মেয়ের আকস্মিক প্রয়াণের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তার বাবা কায়সার হামিদ।ফেসবুকে এক শোকাতুর বার্তায় তিনি লিখেছেন, "অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।" শোকসন্তপ্ত পিতা মেয়ের জন্য
সবার কাছে ক্ষমা ও দোয়া চেয়ে আরও লেখেন, "আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।" পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কারিনা অসুস্থ ছিলেন। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত আর
ফেরানো যায়নি। কারিনা কায়সার কেবল একজন সফল কনটেন্ট ক্রিয়েটরই ছিলেন না, সৃজনশীল অঙ্গনেও নিজের মেধার স্বাক্ষর রেখেছিলেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ চিত্রনাট্যকার হিসেবে পরিচিত ছিলেন। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’-এ তার কাজ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।তার এই অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত