শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা চীনের অনুদানের হাসপাতাল সৈয়দপুরে স্থাপনের দাবিতে মানববন্ধন
logo

চীনের অনুদানের হাসপাতাল সৈয়দপুরে স্থাপনের দাবিতে মানববন্ধন

চীন সরকারের অনুদানের এক হাজার শয্যার হাসপাতালটি নীলফামারীর সৈয়দপুরে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী ওই কর্মসূচী পালন করা হয়। সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচী পালন করে সৈয়দপুরের সর্বস্তরের মানুষ নামের একটি সংগঠন। 

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। সংগঠনের আহবায়ক আসলাম আলী পারভেজ ভৌগলিক কারণে সৈয়দপুরের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রভাষক শিউলী বেগম, চিকিৎসক দেলোয়ার হোসেন, প্রভাষক আলমগীর সরকার, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খন্দকার আবিদা সুলতানা, নারী উদ্যোক্তা নাজনীন বেগম, সমাজসেবী মনোয়ার হোসেন, বিএনপি নেতা দুলাল হোসেন প্রমুখ। 

বক্তারা বলেন, সৈয়দপুর হচ্ছে রংপুর-দিনাজপুর জেলার মধ্যবর্তী স্থান। জনপদটি অতীত থেকে শিল্প সমৃদ্ধ। আকাশ, সড়ক ও রেলপথে সারাদেশে যোগাযোগ রয়েছে সৈয়দপুর থেকে।  সরকারও চায় সৈয়দপুর সংলগ্ন এলাকায় হাসপাতালটি গড়ে উঠুক। সে অনুযায়ী আমরা চাই এখানকার চীনের অত্যাধুনিক হাসপাতালটি গড়ে তোলা হোক।

সৈয়দপুরে চীনের অনুদান দেয়া এক হাজার বিশিষ্ট হাসপাতাল গড়ে উঠলে উত্তরাঞ্চলের ১৬ জেলার মানুষ এ হাসপাতালে চিকিৎসা সেবা পাবে। কারন সৈয়দপুরের সাথে সারা দেশ সহ উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যাবস্হা ভালো। সৈয়দপুরের উন্নয়নের পাশাপাশি উন্নত সেবা নিশ্চিত করতেই সৈয়দপুরে ওই হাসপাতাল স্হাপনের দাবী জানানো হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন