শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা বরিশালে দখল সন্ত্রাসের বিরুদ্ধে আদালতে মামলা
logo

বরিশালে দখল সন্ত্রাসের বিরুদ্ধে আদালতে মামলা

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঈদগা মার্কেটের দোকান ঘর সহ জমি জোর পূর্বক দখলের চেষ্টার  অভিযোগে আদালতে মামলা হয়েছে। গত ৭মে (বৃহস্পতিবার) বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মোসাঃ হিরুনন্নেছা (৬৬) নামের এক নারী বাদী হয়ে ৮ জনকে নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলো স্থানীয় খোলনা গ্রামের বাসিন্দা  মৃত আবু আহম্মদ হাওলাদারের পুত্র রুম্মান হাওলাদার (৫৫) লোকমান হাওলাদার (৫০) শাহ ইমরান (৪৫) রমজান হাওলাদার (৪২) ও রুম্মান হাওলাদারের কন্যা রিতা বেগম (৩৫) পুত্র রানা হাওলাদার (৩০) এবং শাহ ইমরানের পুত্র সাগর হাওলাদার (২২) এবং মোরাকাঠী  গ্রামের  মৃত নাজেম আলী হাওলাদারের পুত্র জালাল হাওলাদার (৪০)  মামলা সূত্রে জানা যায়, বারাইল ইউনিয়নের ৭২ নং খোলনা মৌজার বিএস খতিয়ান ৩৮৮, বিএস দাগ নং ৩০৯-এর ৭ শতক জমির ক্রয়সূত্রে রেকর্ডিও মালিক কবির হাসান মৃধা। ক্রয়ের পরেই উক্ত জমি কবির হাসান মৃধা দখলে নেয়।

গত ৫ মে সকাল ৬টায় স্থানীয় রুম্মান হাওলাদারের বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে প্রবাসী কবির হাসান মৃধার দীর্ঘদিন দখলে থাকা দোকান ঘর সহ জমি দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে এমন খবর পেয়ে কবির হাসান মৃধার বোন হিরুনন্নেছা ঘটনা স্থলে উপস্থিত হয়ে দখল সন্ত্রাসীদের অন্যায় কাজে বাধা দেয়। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের চেস্টা চালায় ও ভয়ভীতি প্রদর্শন করে। এসময় হিরুনন্নেছার ডাকচিতকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা ভয়ভীতি দেখিয়ে এবং উক্ত জমি পরবর্তীতে দখলে নেয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ব্যাপারে দায়ের কৃত মামলা আদালত আমলে নিয়ে উক্ত বিরোধী সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ওসি উজিরপুর কে দায়িত্ব দেয়ার পরেও বিবাদীদের সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বাদী হিরুনন্নেছা গত ১১মে (সোমবার) বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৮৮ ধারায় মামলা দায়ের করেন। বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মামলাটি আমলে নিয়ে ওসি উজিরপুর কে সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করেন।

খুঁজুন