শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১ ঘণ্টা পর ফিরলো ফেসবুক-মেসেঞ্জার
সারাবাংলা ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর নিবার্চনী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালাহ্উদ্দিন ভূঁইয়া শিশির
logo

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর নিবার্চনী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালাহ্উদ্দিন ভূঁইয়া শিশির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন আসনে রাজনৈতিক প্রতিযোগিতা বাড়ছে। তার ব্যতিক্রম নয় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনও। এই আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যেই মাঠে কাজ শুরু করেছেন। 

যার মধ্যে সবচেয়ে আলোচিত নাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় জাসাসের সাবেক সভাপতি, বারবার কারানির্যাতিত মৃত্যুঞ্জয়ী জননেতা সালাহ্উদ্দিন ভূঁইয়া শিশির। 

তিনি ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে নেতাকর্মীদের মধ্যে আস্থার জায়গা তৈরি করেছেন। এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে কাজ করছেন। 

একান্ত আলাপচারিতায় তিনি বলেন, “ দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। আমরা বিশ্বাস করি, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই বিশ্বাস থেকেই আমি তৃনমূলে কাজ শুরু করেছি।

তিনি আরো বলেন, “জুলাই-আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের মাধ্যমে দেশের জনগণ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এই আন্দোলনে আমি সম্মুখ সারীতে থেকে লড়াই করতে গিয়ে হামলা-মামলা শিকার হয়েছি। এটি শুধু সরকারের পরিবর্তনের জন্য ছিল না, এটি ছিল দেশের জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনার লড়াই। 

নির্বাচনী মাঠে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে জননেতা সালাহ্উদ্দিন ভূঁইয়া শিশির বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা নিয়ে ইতোমধ্যে উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের সাথে নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছি। 

তিনি বলেন, “আমরা লক্ষ্য করছি তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দেশের তরুণসমাজ, যারা প্রথমবার ভোটার হয়েছেন বা হতে যাচ্ছেন, তারা পরিবর্তনের স্বপ্ন দেখছেন। এই তরুণ প্রজন্ম যেন বাধাহীন ভাবে তাদের মত প্রকাশ করতে পারে, সে জন্যই বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে। তরুণ ভোটারদের মাঝে জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই আমরা ঘরে ঘরে যাচ্ছি। ”

নিজের রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে সালাহ্উদ্দিন ভূঁইয়া শিশির বলেন, “আমি ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত দলের বিভিন্ন দায়িত্বে থেকে একজন কর্মী হিসেবে রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সকল বাঁধা ও হামলা-মামলা উপেক্ষা করে সরব থেকেছি। তৃণমূল কর্মীদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। রাজনীতি আমার কাছে কখনও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হাতিয়ার ছিল না। বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের মাধ্যম হিসেবেই আমি রাজনীতিকে দেখি। জনগণের ভালোবাসাই রাজনীতিবিদ দের প্রকৃত শক্তি।”

নির্বাচন ঘিরে মানুষের প্রত্যাশা ও বিএনপির ভূমিকা নিয়ে সালাহ্উদ্দিন ভূঁইয়া শিশির বলেন, দেশের মানুষ মৌলিক পরিবর্তন চায়, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। জনগণের সেই অধিকার আদায়ে বিএনপি বদ্ধপরিকর। 

তিনি আরও বলেন, “নবীনগর উপজেলার প্রতিটি এলাকায় আমার প্রতি জনগণের যে ভালোবাসা রয়েছে, সেটাই আমার রাজনীতির শক্তি। আমি তাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। এবার দল যদি ধানের শীষ প্রতীকে আমাকে মনোনয়ন দেয়, তাহলে জনগণের ভালোবাসা আর তাদের সমর্থন নিয়ে টেকসই নবীনগর গড়বো, ইনশাআল্লাহ।

সালাহ্উদ্দিন ভুঁইয়া শিশির দৃঢ়কণ্ঠে বলেন, “আমি মনেপ্রাণে বিশ্বাস করি, রাজনীতি মানেই সেবা। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ নিয়ে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা দলের একজন কর্মী। আমি চেয়েছি মানুষের পাশে থাকতে, এখনো সেই চিন্তাচেতনা নিয়েই রাজনীতি করি। আমার লক্ষ্য একটাই — গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং নবীনগর উপজেলা ও পৌর এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করা।”

সাক্ষাৎকারের শেষভাগে তিনি বলেন, “আমি নবীনগর উপজেলা সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চাই।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন