শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা বোদায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিল ২ শতাধিক দরিদ্র রোগী
logo

বোদায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিল ২ শতাধিক দরিদ্র রোগী

পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাটে অবস্থিত হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের ক্যাম্পাসে কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এবং ঠাকুরগাঁও ডায়বেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সহযোগিতায় সোমবার (৬ অক্টোবর) দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। উক্ত চক্ষু ক্যাম্পে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে অভিজ্ঞ ডাক্তার ও টিমের সহযোগিতায় রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ডায়বেটিকস পরীক্ষা করা হয়। 

ঠাকুরগাঁও ডায়াবেটিকস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল হতে এ ক্যাম্পের সার্বিক দায়িত্ব পরিচালনা করেন মো. আজাদ আলী। উক্ত ক্যাম্পে চক্ষু রোগী দেখেন ডা. মো. রফিকুল ইসলাম এমবিবিএস সিসিডি (বারডেম) পিজিটি (চক্ষু) মেডিকেল অফিসার (চক্ষু বিভাগ) ঠাকুরগাঁও ডায়বেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতাল। চক্ষু ক্যাম্পের আয়োজকের পক্ষ থেকে সার্বিক বিষয় পরিচালনা করেন মোছা. মালেকা বেগম। 

উক্ত ক্যাম্পের মোট রোগীর সংখ্যা ছিল প্রায় ২০০ জন। এদের মধ্যে চোখে সানি পড়া রোগীর সংখ্যা ৫০জন। চোখে সানি পড়া ৫০ জন রোগীকে ঠাকুরগাঁও ডায়বেটিক ও স্বাস্থ্যসেব হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে চক্ষু অপারেশন করে নতুন লেন্স সংযোজন করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন