শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন বিয়ে করলেন সিমরিন লুবাবা
logo

বিয়ে করলেন সিমরিন লুবাবা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সিমরিন লুবাবা বিয়ে করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফেসবুকে বিয়ের কথা নিয়েই জানান তিনি।

ফেসবুক পোস্টে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।এদিকে এই পোস্ট প্রকাশের পরই ভক্ত ও নেটিজেনরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

অন্যদিকে, পোস্টে ছবি প্রকাশ করলেও বর-কনের নিজেদের মুখ দেখাননি। সিমরিন লুবাবা তার বিয়ের খবর জানালেও পাত্রের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। সে কারণে তার বিয়ে নিয়ে স্যোশাল মিডিয়ায় আলোচনা চলছে। অনেকেই পাত্রের পরিচয় জানার আগ্রহ প্রকাশ করেছে।

সিমরিন লুবাবা বেড়ে উঠেছেন মিডিয়াবান্ধব পরিবারে। তার দাদা প্রয়াত আব্দুল কাদের ছিলেন মঞ্চ ও টেলিভিশনের খ্যাতিমান অভিনেতা। দাদার অনুপ্রেরণাতেই খুব অল্প বয়সে মিডিয়া জগতে পা রাখে লুবাবা। শিশুশিল্পী হিসেবে দর্শকদের মাঝে পরিচিত হয়ে ওঠে। পরবর্তীতে অভিনয় ও মডেলিং— দুটিতেই নিয়মিত কাজ করে যাচ্ছিল। তবে গত বছরের শেষ দিকে তিনি বিনোদন জগত পুরোপুরি ছাড়ার ঘোষণা দেন।

জানান যে, ভবিষ্যতে আর প্রকাশ্যে আসবে না। এরই মধ্যে নেকাব পরা শুরু করেছে। ওই সময় লুবাবার মা জাহিদা ইসলাম জেমি জানান, মিডিয়া থেকে পুরোপুর নিজেকে গুটিয়ে নিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত কিছু প্রচারণামূলক কাজে যুক্ত থাকবে লুবাব, সেগুলোও নেকাব পরেই করা হবে।

দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টগুলোতে তিনি ভক্তদের সঙ্গে খোলাখুলি অনুভূতি শেয়ার করেন, যা তার জীবনের নতুন দিককে স্পষ্টভাবে তুলে ধরে।

লুবাবার এ নতুন যাত্রায় নেটিজেনরা তার সাহসী পদক্ষেপ ও আত্মপরিবর্তনের প্রশংসা করছেন।

খুঁজুন