শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনোদন বিয়ে করলেন বাদশা
logo

বিয়ে করলেন বাদশা

বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশা হরিয়ানভি হিপ-হপ ‘তাতেরি’ গান নিয়ে ব্যাপক জটিলতার মধ্যেই সবাইকে চমকে দিয়ে গোপনে বিয়ে করলেন । গত কয়েকদিন ধরেই তার সদ্য মুক্তি পাওয়া ‘তাতেরি’ গান নিয়ে বিতর্ক চলছে। এ নিয়ে যখন আইনি সমস্যা ক্রমেই বেড়ে চলছে, তখনই তার সঙ্গে মেয়ের বিয়ের কথা জানালেন অভিনেত্রী ইশা রিখির মা পুনম রিখি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরে পাঞ্জাবি মডেল ও অভিনেত্রী ইশা রিখির সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল র‌্যাপার বাদশার। এবার সেই সম্পর্কে সিলমোহর পড়ল।

অভিনেত্রীর মা সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে আশীর্বাদ জানিয়ে কয়েকটি ছবি পোস্ট করেছেন। এতে বর-কনে বেশে বিয়ের রীতি পালন করতে দেখা গেছে বাদশা-ইশাকে।

পুনম রিখির পোস্ট করা ছবিগুলো এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে গেছে, বাদশা বাদামী রঙের কুর্তা এবং সোনালি রঙের সাফা (পাগড়ি) পরেছেন। বিপরীতে কনে ইশা লাল রঙের সালোয়ার স্যুটে সেজেছিলেন। বর-কনের গলাতে বরমালা ছিল। পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আবহে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এদিকে বাদশা ও ইশার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এই জুটি। তবে জানা গেছে, গত চার বছর ধরে একে অপরের সঙ্গে ডেট করছেন তারা। কোনো একটি পার্টিতে বন্ধুর মাধ্যমে পরিচয় হয়েছিল তাদের। যা পরে প্রেমে রূপ নেয়।

২০১৩ সালে ‘জাট বয়েজ পুত জাটান দে’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ডেবিউ হয় ইশার। ২০১৮ সালে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘নবাবজাদে’ সিনেমায়ও কাজ করেছেন। এটি তার প্রথম বিয়ে।

অন্যদিকে এটি বাদশার দ্বিতীয় বিয়ে। এর আগে জেসমিন মাসিহ’র সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন তিনি। সেখানে একটি কন্যাসন্তানও রয়েছে, নাম জেসেমি গ্রেস মাসিহ সিং। ২০২০ সালে বিচ্ছেদ হয় তাদের।

খুঁজুন