শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার
সারাবাংলা বিভিন্ন হত্যাকান্ডে জড়িতদের দেশত্যাগ রোধে হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে বাড়তি সতর্কতা জারি
logo

বিভিন্ন হত্যাকান্ডে জড়িতদের দেশত্যাগ রোধে হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে বাড়তি সতর্কতা জারি

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যাকান্ডের সাথে জড়িত অভিযুক্তরা যাতে কোন ভাবেই দেশত্যাগ করতে না পারে সে লক্ষ্যে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে রবিবার সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্টে এই সতর্কাবস্থা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এই পথ দিয়ে ভারত-বাংলাদেশে যাতায়াতকারি যাত্রীদের ছবির সাথে হত্যা মামলায় জড়িত সন্দেহভাজনদের তালিকা ও ছবির সাথে মিলিয়ে দেখা যাচ্ছে। পাসপোর্ট যাত্রীদের পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেবল গমনের অনুমতি দেওয়া হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের এ এস আই আবু তালেব বলেন, সালমান শাহ হত্যাকান্ডের সাথে জড়িতরা যাতে কেউ কোন ভাবেই এই পথ ব্যবহার করে ভারতে পালিয়ে যেতে না পারে সে বিষয়ে উদ্ধর্তন কতৃপক্ষের নিদের্শে এই সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন