শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
logo

বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ,বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১০ জুন) সকালে সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৭৫ জন শান্তিরক্ষী শহিদ হয়েছেন। যুদ্ধবিরোধী, শান্তিকামী মানুষের জন্য বিশ্বমঞ্চে এই গৌরব সহজ ছিল না। অনেক চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পার করতে হয়েছে।

তিনি বলেন, নারীরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং আগামী দিনেও এই যাত্রা অব্যাহত থাকবে।

তারেক রহমান বলেন, দেশের সশস্ত্র বাহিনী সম্মানের প্রতীক। মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীকে নিয়ে অপতৎপরতা লক্ষ্য করা গেছে এবং ঐক্য বিনষ্টের চেষ্টা হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে স্বমহিমায় নিজেদের প্রতিষ্ঠা করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত ভূরাজনৈতিক সমীকরণে প্রযুক্তি নির্ভর হতে হবে। সরকার এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে। তিনি আরও বলেন, স্বাধীন ও আত্মনির্ভরশীল জাতি হিসেবে বাংলাদেশ মানবতার পক্ষে এবং আগ্রাসন ও সংঘাতের বিপক্ষে কাজ করে যাবে।

খুঁজুন