শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি শিল্পী
logo

বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি শিল্পী

ফিফা বিশ্বকাপ ২০২৬ যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আসরকে ঘিরে তিন দেশেই আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ফিফা। সেই আয়োজনেই পারফর্ম করবেন একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী সঞ্জয়।

কানাডার টরেন্টোতে আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সঞ্জয়। ঢাকায় জন্ম হলেও তিনি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। সঙ্গীতশিল্পী, প্রযোজক ও ডিজে হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি রয়েছে।

উদ্বোধনী মঞ্চে আরও থাকবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, ভেজিড্রিম এবং উইলিয়াম প্রিন্সের মতো একঝাঁক আন্তর্জাতিক তারকা।

আয়োজকরা জানিয়েছেন, কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং ফুটবলের বৈশ্বিক ঐক্যের বার্তা তুলে ধরতেই এই আয়োজন। একই সঙ্গে বিশ্বকাপ ট্রফি বিশেষভাবে উপস্থাপন করা হবে, যেখানে কানাডার বিভিন্ন সম্প্রদায়ের বৈচিত্র্য প্রতিফলিত হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠান কানাডার পরিচয় এবং ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে থাকা উন্মাদনার শক্তিশালী প্রতিফলন হবে।’

দর্শকদের জন্যও থাকছে বিশেষ সুযোগ। ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। প্রাক-ম্যাচ বিনোদন, অ্যাক্টিভেশন ও নানা আয়োজনের মাধ্যমে দর্শকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে।

এর আগে ১১ জুন মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের মূল আসর।

খুঁজুন