সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল আলোকদিয়া:ভয়- আতঙ্কের জনপদে পরিণত ব্রিজ নয় যেন মৃত্যুফাঁদ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: সুফল পাচ্ছে ‘স্বার্থান্বেষী মহল’, বিপাকে সাধারণ বনজীবী ও পর্যটন খাত ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী খুলনায় পিস্তল ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার নতুন দায়িত্ব পেলেন পার্থ দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা ঘটেছিল হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি মার্কিন অবরোধ প্রত্যাহারসহ যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা থাকছে
জাতীয় বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
logo

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হলেন। আজ বিকেলে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

গত বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা  ফারুকের কাজে সন্তুষ্ট হতে না পেরে তাকে ডেকে জানিয়েছিলেন, সরকার তাকে বিসিবি সভাপতি হিসেবে দেখতে চায় না। ক্রীড়া উপদেষ্টার কথায় স্পষ্ট হয়ে যায়, ফারুকের সময় ফুরিয়ে গেছে। তবুও পদত্যাগ নিয়ে ভাবনায় খানিকটা সময় চেয়েছিলেন তিনি। এরপর অবশ্য কিছুটা শক্ত হয়ে জানিয়ে দেন, সুনির্দিষ্ট কারণ ছাড়া সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না তিনি। তবে ৮ পরিচালকের অনাস্থায় আর কোনো পথ খোলা ছিল না।

৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। কাউন্সিলর হওয়ার পর এনএসসির মনোনীত পরিচালক হিসেবে বিসিবি পরিচালক হন বুলবুল এবং পরে নির্বাচিত হলেন সভাপতি।

অক্টোবরে বিসিবির নির্বাচনের আগপর্যন্ত অন্তর্র্বতী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন নতুন সভাপতি। অর্থাৎ, তার মেয়াদ হতে যাচ্ছে ৪ মাস। এরপর নির্বাচনের মাধ্যমে আসবে নতুন নেতৃত্ব।

অবশ্য দীর্ঘমেয়াদে বিসিবিতে থাকতে চান না জানিয়ে বুলবুল আগেই বলেছেন, ‘আমার প্রাথমিক লক্ষ্য স্বচ্ছ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে সেরা ক্রিকেট বোর্ড তৈরি করা। আমি (বিসিবির) পরবর্তী নির্বাচনে থাকতে আগ্রহী নই। সরকার আমাকে এখানে চেয়েছিল, আমি হ্যাঁ বলেছি। এখন এটা কেবল প্রক্রিয়া অনুসরণেরই ব্যাপার।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন