শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা বিসিবি কাউন্সিলর হলেন খুলনার ক্রীড়াসংগঠক ও বিএনপি নেতা শফিকুল ইসলাম
logo

বিসিবি কাউন্সিলর হলেন খুলনার ক্রীড়াসংগঠক ও বিএনপি নেতা শফিকুল ইসলাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে কাউন্সিলর মনোনীত হয়েছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম। গত রবিবার (১৭ মে) রাতে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

​খুলনার ক্রীড়াঙ্গনে চৌধুরী শফিকুল ইসলাম একটি পরিচিত মুখ। তিনি সরকারি এম এম সিটি কলেজের সাবেক ভিপি হিসেবে ছাত্ররাজনীতি থেকে উঠে এলেও ক্রীড়া সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে অবদান রাখছেন। তিনি খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য, খুলনা মোহামেডান ক্লাবের সদস্য এবং কমল স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

​আইনি ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া:
বিসিবি ঢাকার স্মারক নং-বিসিবি/নির্বাচন-২৬/২০২৬/ক্যাটাগরি-১/৩৯৪ (৫) এর নির্দেশনা অনুযায়ী সাধারণ পরিষদ ও কাউন্সিলরদের এই চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৪ সালের সংশোধিত গঠনতন্ত্রের ৯.১ (ক) এবং (খ) ধারার শতভাগ নিয়ম ও আইনি প্রক্রিয়া মেনেই খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

​তার এই মনোনয়নে খুলনার ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া মিলেছে। বিসিবির আসন্ন নির্বাচনে তিনি খুলনার ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করছেন স্থানীয় ক্রীড়ামোদিরা।

খুঁজুন