শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার
রাজনীতি বিগত সরকারের সময় রাতের বেলা ঘুমে থাকা অবস্থায় ভোট হয়ে গেছে: ডাঃ জাহিদ হোসেন
logo

বিগত সরকারের সময় রাতের বেলা ঘুমে থাকা অবস্থায় ভোট হয়ে গেছে: ডাঃ জাহিদ হোসেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন,গত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে, রাতের বেলা ঘুমে থাকা অবস্থায় ভোট হয়ে গেছে। 

কিন্ত এবার মনে হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারীর নির্বাচন সত্যি সত্যি নির্বাচন হবে। মানুষ যাদেরকে ভাল মনে করবেন, আপনার এলাকার জন্য যে কাজ করবে তাকেই ভোট দিবেন। আপনাদের সবার একটা করে ভোট, আমারও একটা ভোট। 

কাজে আমাদের অধিকার সবার সমান এবং এই ভোটার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। অনেকেই অনেক কথা বলবে, অনেকেই অনেক লোভ দেখাবে কিন্ত কোন প্রলোভনে দয়া করে আমরা যোগ দিবো না। কাজেই ভোটের দিন ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি নির্ভয়ে দিবেন।

তিনি আরো বলেন, নিজের আমল নিজে সাথে নিয়ে কবরে যেতে হবে। যার যার হিসাব কিয়ামতের দিন সে সে দিবেন। কিন্ত অনেকেই বলছেন তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। এতে করে মানুষের ঈমান থাকে না। যারা একটি ভোটের জন্য মানুষকে এসমস্থ কথা বলে, বাড়িতে আমাদের মা-বোনদের তালিম দেওয়ার চেষ্টা করে কিন্ত আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি না। তাই সবাইকে এই সব বিষয় নিয়ে সজাগ থাকতে হবে।

আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হিলিতে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকেই।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন