শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা বিএনপি কথা দিয়ে কথা রাখে- আনিসুল হক
logo

বিএনপি কথা দিয়ে কথা রাখে- আনিসুল হক

আগামী রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত জাতির মুক্তির সনদ ৩১ দফা বাস্তবায়নে পথ সভায় আনিসুল হক বলেন, বিএনপি কথা দিয়ে কথা রক্ষা করে। তিনি আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগের ব্যবস্থা উন্নয়ন করা হবে,বিএনপি ক্ষমতায়র থাকলে দেশের উন্নয়ন হয় । 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪ সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, জননেতা আলহাজ্ব আনিসুল হকের পথসভা অনুষ্টিত হয়েছে। 

বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় ধর্মপাশা উপজেলার মধ্যবাজারে ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্টিত হয়। সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হকের পথসভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক মো: লিয়াকত আলী। 

উপজেলা বিএনপির ২য় যুগ্ন আহবায়ক এসএম রহমত এর সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভু্ট্রো, আহবায়ক কমিটির সদস্য কাজী মাজাহারুল হক, মামুন ওর রশীদ শান্ত, আফজাল হোসেন স্বপন, মাহবুব আলম হাদিস, সালাউদ্দিন মাহতাব।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শান্তু রহমান সুজাত, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আহম্মদ হুমায়ুন রশীদ রুবেল, উপজেলা কৃষকদলের সভাপতি মো: ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মিশর আহমেদ, উপজেলা স্বেচ্ছােবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুল আমিন নুরু, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ন আহবায়ক এম হাবিবউল্লাহ, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল ইসলাম তপু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন